Thursday, April 9, 2026

Covid Vaccine Update: কোভিশিল্ডের দুই ডোজের মাঝের ব্যবধান কি কমছে?

Date:

Share post:

করোনা (Corona)নিয়ে লড়াই এখনও শেষ হয়নি। বরং প্রবল দাপট নিয়ে করোনা ফিরছে কিনা সেই প্রশ্নই সর্বত্র ঘোরাফেরা করছে। তবে টিকাকরণে(vaccination) জোর দিয়েই ভারত(India) খানিকটা হলেও স্বস্তিতে। এবার করোনা (Corona) টিকার দুই ডোজের মাঝের ব্যবধান নিয়ে নতুন সুপারিশ।

করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের (Covishield) দুটি ডোজের মধ্যে সময়সীমা ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছিল। এবার এই ভ্যাকসিনের ব্যবধান কমানো নিয়েই নতুন সুপারিশ। করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় টিকাকরণ এর উপর তৈরি করা রাষ্ট্রীয় টেকনিক্যাল পরামর্শদাতা সংগঠন NTAGI দুটি ডোজের মাঝের ব্যবধান কমিয়ে ৮ থেকে ১৬ সপ্তাহ করা হোক বলে সুপারিশ করেছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য কোভ্যাকসিন ও  কোভিশিল্ড প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহার করা হচ্ছে দেশ জুড়ে। ভারত বায়োটেক এর তৈরি কোভ্যাকসিন এর দুটি ডোজের মাঝের ব্যবধান ২৮ দিন। এই ভ্যাকসিনের ব্যবধান কমানো নিয়ে অবশ্য কিছু বলা হয়নি। সূত্রের খবর ভ্যাকসিন নিয়ে NTAGI যে সুপারিশ করেছে তা বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে করা হয়েছে। সূত্র বলছে, যদি দ্বিতীয় সপ্তাহের পর দ্বিতীয় ডোজ দেওয়া হয় তাহলে যে রেসপন্স প্রাপ্ত হয়, ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশের মতোই তা পাওয়া যায়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুটি টিকার ব্যবধান কম করার পিছনে দ্রুত ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

 

Related articles

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...

“সুন্দরবন আলাদা জেলা হবে”: মিনাখাঁ থেকে প্রতিশ্রুতি মমতার

''সুন্দরবনকে (Sundarban) আলাদা জেলা তৈরি করা হবে, সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে'', মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায়...

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...