Sunday, June 14, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • পাঁচ রাজ্যে ভোট মিটতেই দাম বাড়ল জ্বালানির। পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ১০৫.৫১ টাকা। অন্য দিকে লিটার প্রতি ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হচ্ছে ৯০.৬২ টাকা। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে দাঁড়াল ৯৭৬ টাকা।
  • রামপুরহাটে খুন হলেন তৃণমূল উপপ্রধান। সোমবার বীরভূম জেলায় ৬০ নম্বর জাতীয় স়ড়কের কাছে রামপুরহাট বগটুই মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ভাদু শেখ। তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন
  • ২৭ দিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তিন ইজরায়েলি নাগরিককে অপহরণ করেছে রুশ সেনা, দাবি ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুকের। মেলিতোপোল থেকে সকলকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।
  • সোমবার পদ্মশ্রীতে ভূষিত হলেন যোগ অনুশীলনকারী, স্বামী শিবানন্দ। শিবানন্দ সম্ভবত দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক পদ্ম পুরস্কার বিজয়ী।
  • আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। পশ্চিমবঙ্গে এর প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে না। বরং আগামী কয়েকদিন ভালোমতোই গরম অনুভূত হবে পশ্চিমবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এই অতি গভীর নিম্নচাপ ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।





Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...