Tuesday, February 24, 2026

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের টলিজগতে ইন্দ্রপতন! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া টলিউডে। জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Abhisekh Chatterjee :প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

এ দিন সকালে মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, “অল্পবয়সে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত। অভিষেক একজন প্রতিভাশালী এবং বহুমুখী অভিনেতা ছিলেন, ওঁর অভিনয়ে যার ইঙ্গিত মেলে। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক শূন্যতার সৃষ্টি হল। টেলিভিশন সিরিজ এবং আমাদের চলচ্চিত্র জগতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি অভিষেক চট্টোপাধ্যায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”



প্রসঙ্গত, বুধবার শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তার পর বাড়ি ফিরে বুকে ব্যথা অনুভব করেন। খাওয়া-দাওয়া করে ঘুমোতে যান। কিন্তু বৃহস্পতিবার ভোরে তাঁকে নিহত অবস্থায় পান বাড়ির লোকজন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
১৯৮৬ সাল থেকে তাঁর বিনোদন জগতে পথচলা শুরু।ন’য়ের দশকে অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। নায়কের পাশাপাশি পার্শ্বচরিত্রেও নজর কেড়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৫ সালে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। ইদানীং বেশ কিছু মেগা সিরিয়ালে অভিনয় করছিলেন অভিষেক। অভিনেতার আকস্মিক প্রয়াণে স্বভাবতই শোকের ছায়া টলি পাড়ায়।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...