Thursday, May 14, 2026

Sunil Gavaskar: আইপিএল শুরুর আগে পাঞ্জাব কিংস দল নিয়ে কী বললেন সুনীল গাভাস্কর?

Date:

Share post:

২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল (IPL)। তারই প্রস্তুতি ব‍্যস্ত সব দল গুলি। ২৭ মার্চ রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে খেলতে নামবে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (Punjab Kings)। আর সেই পাঞ্জাব কিংসকে নিয়ে বড় বার্তা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, পাঞ্জাব এখনও পর্যন্ত ট্রফি জেতেনি। আমার মনে হয় না এবার তাদের দলে কোনও এমন ক্রিকেটার রয়েছে যে পার্থক্য গড়ে দিতে পারে।

পাঞ্জাব দলে রয়েছেন শিখর ধাওয়ান, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টোর মতন ক্রিকেটার। এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” পাঞ্জাব এখনও পর্যন্ত ট্রফি জেতেনি। আমার মনে হয় না এবার তাদের দলে কোনও এমন ক্রিকেটার রয়েছে যে পার্থক্য গড়ে দিতে পারে। তবে এটা ওদের জন্য ভালও হতে পারে। প্রত্যাশা না থাকলে চাপও কম থাকে।”

এরপাশাপাশি গাভাস্কর আরও বলেন,” চাপ কম থাকলে ক্রিকেটাররা অনেক ভাল ভাবে খেলতে পারে। সেই জন্য মনে হয়, পাঞ্জাব অবাক করে দিতে পারে। কিন্তু ওরা ট্রফি জিতবে? সেটা আমার মনে হয় না। এটা এমন একটা টি-২০ প্রতিযোগিতা যেখানে সব সময় জিততে হবে।”

আরও পড়ুন:CSK: সিএসকের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি, নতুন নেতা রবীন্দ্র জাদেজা

 

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...