Wednesday, June 24, 2026

রাষ্ট্রপতির সঙ্গী হয়ে বিদেশ সফরে দিলীপ ঘোষ

Date:

Share post:

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে তুর্কমেনিস্তান এবং নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (president Ramnath Kovind) । রাষ্ট্রপতির সঙ্গে এই সফরে থাকছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) । আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সফর সূচি তৈরি হয়েছে।

ভারতের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত চার দিনের সফরে তুর্কমেনিস্তান যাবেন রাষ্ট্রপতি । স্বাধীন তুর্কমেনিস্তানে এটাই হতে চলেছে কোনও ভারতীয় রাষ্ট্রপতির প্রথম সফর। তুর্কমেনিস্তান সফরের পরইনেদারল্যান্ডস সফরের সূচি তৈরি হয়েছে। রাজা উইলিয়ম আলেকজ়ান্ডার এবং রানি ম্যাক্সিমার আমন্ত্রণে ৪-৭ এপ্রিল পর্যন্ত নেদারল্যান্ডসে থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিদেশ মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে এবছর ভারত – নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে দুই দেশ। সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতির এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই গোটা সফরেই রাস্ট্রপতির সঙ্গী হবেন দিলীপ ঘোষ।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...