Saturday, June 13, 2026

৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা

Date:

Share post:

৩৬ বছরের অপেক্ষার অবসান। ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপের পর কাতারে দেখা যাবে কানাডাকে। বিশ্বকাপের টিকিট পেতে ঘরের মাঠে ড্র করলেই চলত। কিন্তু প্রতিপক্ষ জামাইকাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েই বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা। টরেন্টোয় তুষারবৃষ্টি ও হাড়কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে জাতীয় দলের সমর্থনে গ্যালারি ভরিয়েছিলেন কানাডিয়ানরা। গ্যালারির গর্জন যেন তাতিয়ে দিয়েছিল বুকানন, ক্লারিনদের। সমর্থকদের ভালবাসার প্রতিদান দিয়েই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তাঁরা। প্রথম গোলটা এসেছে ১৩ মিনিটে। স্টেফান উস্তাকির পাস থেকে গোল করে কানাডাকে এগিয়ে দেন কাইল লারিন। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোলদাতা তাহোন বুকানন। খেলার শেষ লগ্নে আরও দুটো গোল করে বিশ্বকাপ যাত্রার উৎসব রঙিন করে কানাডা। ৮৩ মিনিটে অসাধারণ একটি গোল করে ব্যবধান ৩-০ করেন জুনিয়র হইলেট। কানাডার চতুর্থ গোলটি অবশ্য আত্মঘাতী। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আদ্রিয়ান মারিয়াপ্পা। কনকাকাফ অঞ্চল থেকে এবার কঠিন পরীক্ষা দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল কানাডা।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...