Saturday, June 27, 2026

মাথাভাঙ্গায় পালিয়ে যাওয়া দ্বিতীয় বাইসনটিকেও উদ্ধার করল বনদফতর

Date:

Share post:

একটিকে আগেই উদ্ধার হয়েছিল। আরেকজন পালিয়ে বেড়াচ্ছিল গ্রামের ভিতরে। তাকে নিয়ে আতঙ্কও ছড়িয়েছিল। অবশেষে দ্বিতীয় বাইসনটিকেও উদ্ধার করা সম্ভব হল। মালদহের নিশিগঞ্জ এলাকা থেকে দ্বিতীয় বাইসনটিকে উদ্ধার করল বনদফতর।

মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের প্রেমের ডাঙ্গা এলাকায় দুটি বাইসন তাণ্ডব চালিয়েছিল। একটি বাইসন ধরা পড়লেও অপরটিকে ধরতে পারেনি বন দফতর। এরপর বিভিন্ন এলাকায় কয়েক দিন দাপিয়ে বেড়াচ্ছিল বাইসনটি৷ বুধবার সেই বাইসনটি ধরা পড়ল মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ কোদালখেতি এলাকায়৷ বুধবার ভোরে একটি বাইসন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।  এলাকার ভুট্টা খেতে দাপিয়ে বেড়াতে দেখা যায় বাইসনটিকে। খবর দেওয়া হয় বন দফতরে ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে । ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গার বন কর্মীরা ও নিশিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। বন দফতর সূত্রে জানানো হয়েছে বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে।  উদ্ধারের পর বাইসনটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...