Wednesday, June 24, 2026

পাঁচ বছরের শিশুর উপরে অমানবিক অত্যাচার, ভাইরাল হল ভিডিও

Date:

Share post:

পাঁচ বছরের একটি শিশুর উপরে অমানবিক অত্যাচার চালাল এক যুবক। শিশুটিকে  উল্টো করে বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হল। তারপর তার ওপরে চলে অকথ্য অত্যাচার। তার পায়ে ভারী জিনিস বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। শিশুটিকে বারবার ওঠবোস করতে বলা হয়। কিন্তু সে তা করতে না পারায় লাঠি দিয়ে বেধড়ক মারা হয় তাকে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।  অভিযুক্ত  যুবকের নাম  প্রসেনজিৎ মণ্ডল । যুবক এখনো পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক এবং শিশুটি সকলেই মালদহের খুটাদহ গ্রামের বাসিন্দা।  এবং সকলেই কাজের সূত্রে মালদহ থেকে  চলে এসে হায়দরাবাদের রাজীব নগরে বাস করছেন। জানা গিয়েছে, শিশুটির বাবা-মা কাজে বেরোনোর সময় অভিযুক্ত প্রসেনজিতের কাছে ছেলেকে রেখে যেতেন। সেই সুযোগে শিশুটির উপরে অকথ্য অত্যাচার চালাত যুবকটি।  প্রসেনজিৎ পেশায় ছাদ ঢালাইয়ের মিস্ত্রি । ওই বাড়িরই অন্য একটি অংশে থাকেন শিশুটি এবং তার বাবা-মা পূর্ণ সরকার ও তাঁর স্ত্রী। পূর্ণ ও তাঁর স্ত্রী, দু’জনেই সকাল সকাল কাজে বেরিয়ে যেতেন। ওই সময় কখনও কখনও তাঁদের ছোট্ট সন্তানকে রেখে যেতেন প্রসেনজিতের কাছে। সেই সময়েই শিশুটির উপরে অকথ্য অত্যাচার চালাত প্রসেনজিত।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...