Thursday, March 26, 2026

বাবার ইচ্ছে পূরণ করতে বাড়িতে বসেই হেলিকপ্টার তৈরি করছেন রেজাউল

Date:

Share post:

ঘরে বসে নিজের হাতে আস্ত একটি হেলিকপ্টার তৈরি করছেন রেজাউল শেখ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বকপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা রেজাউল ঘরে বসেই লোহার পাত -স্ক্রু -নাট বল্টু দিয়ে সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং প্রযুক্তি কাজে লাগিয়ে হেলিকপ্টার বানাচ্ছেন রেজাউল । প্রথমটায় সকলেই শুনে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দিন যত এগোচ্ছে, রেজাউলের স্বপ্ন যতই সাকার হতে চলেছে ততই অবাক হচ্ছেন গ্রামবাসীরা। শুধু স্থানীয় বাসিন্দারাই নন এই খবর শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকরাও। রেজাউলের ঘরে এসে দেখে গিয়েছে নেই অত্যাশ্চর্য কাণ্ডকারখানা।

কিন্তু কেন হঠাৎ এমন অদ্ভুত শখ ? রেজাউল জানালেন তাঁর বাবা একদিন বলেছিলেন জীবনে এমন কিছু করো যা সারা দেশের মানুষ দেখবে। তোমার কাজের মধ্য দিয়ে সারা দেশ তোমাকে মনে রাখবে । তোমার মধ্যে সেই যোগ্যতা আছে । তুমিই পারবে সেই ব্যাতিক্রমী মানুষ হতে। বাবার কথা শুনে ভরসা পেয়েছেন মনে । আর তারপরেই শুরু করে দেন হেলিকপ্টার বানানো। রেজাউল এর শিক্ষাগত যোগ্যতা মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত। কিন্তু তাতে কী ? গত পাঁচ বছর ধরে তিনি এ নিয়ে পড়াশোনা করেছেন । লাইব্রেরি থেকে বই এনে রীতিমত গবেষণা করেছেন। আর গত পাঁচ মাস ধরে হাতে-কলমে নিজের কাজ শুরু করে দিয়েছেন।

৪০ ফুট লম্বা ৫!আসনের একটি কপ্টার বানাচ্ছেন রেজাউল। এরইমধ্যে কাঠামো তৈরির কাজ হয়ে গিয়েছে। লাখ খানেক এর বেশি টাকা এরইমধ্যে খরচা হয়ে গিয়েছে সব মিলিয়ে প্রায় ১৪-১৫ লাখ টাকা খরচ পড়বে বলে অনুমান রেজাউল -এর । সম্পূর্ণ আধুনিক লোহার পাত দিয়ে হেলিকপ্টার তৈরি হচ্ছে।

 

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...