Friday, June 26, 2026

নামখানায় স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা

Date:

Share post:

স্বামী না থাকার সুযোগে গৃহবধূকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।  বাকিরা পলাতক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার পাতিবুনিয়া ২ ঘেরি এলাকায়। জানা গিয়েছে ওই বধূর স্বামী কর্মসূত্রে বকখালিতে থাকেন। ওই মহিলার একটি পুত্র সন্তানও আছে। ওই মহিলা পুলিশের কাছে জানিয়েছেন, স্বামী বাড়িতে না থাকার সুযোগে ভাসুর অমল খাটুয়া প্রায়ই তাকে অশ্লীল ও কুপ্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের দুই সঙ্গীকে বাড়িতে ডেকে নিয়ে এসে জোরজবরদস্তি ওই মহিলাকে ছাদে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এর পর তাঁকে প্রচণ্ড মারধর করে গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু ওই সময় মহিলার চিৎকারে ঘরের বাকি সদস্যরা ছুটে আসায় পালিয়ে যান অমলরা। আশঙ্কাজনক অবস্থায় বাড়ির অন্য সদস্য এবং প্রতিবেশীরা মহিলাকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসকদের সামনেই পুলিশের কাছে গণধর্ষণের অভিযোগ করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করে অমলকে গ্রেফতার করে পুলিশ।

 

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...