Saturday, March 14, 2026

রাজনাথ-জয়শঙ্করকে মঞ্চে নিয়ে রাশিয়া থেকে অস্ত্র না কেনার বার্তা মার্কিন বিদেশসচিবের

Date:

Share post:

রাশিয়া(Russia) থেকে ভারতের(India) তেল কেনার ঘটনায় আগেই আপত্তি জানিয়েছিল আমেরিকা(America)। এবার রুশ অস্ত্র কেনায় আপত্তির কথা জানালেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। শুধু তাই নয়, যে মঞ্চে তিনি এই বার্তা দিলেন সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও বিদেশ মন্ত্রী। রাষ্ট্রনেতাদের এই বৈঠকের পর যৌথ সম্মেলনে অংশ নেন তারা। সেখানেই মার্কিন বিদেশ সচিব কে প্রশ্ন করা হয় রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার জন্য ভারতের উপর কি নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা? উত্তরে ব্লিঙ্কেন বলেন, “রাশিয়া ইউক্রেনে যা করছে সেই কথা মাথায় রেখে আমি সব দেশের কাছে আরজি জানাচ্ছি তারা যেন রাশিয়া থেকে অস্ত্র না কেনে। এখনও CAATSA আইনে কোনও নিষেধাজ্ঞা জারি হবে না ছাড় দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তবে ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথা স্বীকার করে নিয়েছেন ব্লিঙ্কেন। তিনি বলেন, “ভারত-রাশিয়া সম্পর্ক এমন একটা সময়ে তৈরি হয়েছে যখন আমরা ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সক্ষম বা ইচ্ছুক ছিলাম না। কিন্তু এখন আমরা ভারতের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক তৈরি করতে সক্ষম এবং আগ্রহী।”

আরও পড়ুন:আসানসোলের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, অগ্নিমিত্রার রিগিংয়ের অভিযোগ নাকচ কমিশনের

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথম দেশ হিসেবে রাশিয়ার থেকে এস-৪০০ কেনার চুক্তি করে চিন। উপর পুতিনের সঙ্গে বিষয়ে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইমতো ২০১৮ সালের অক্টোবরে ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৫টি এস-৪০০ কেনার চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। সঙ্গে সঙ্গেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন এর ফলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতকে। তবে সম্প্রতি পরিস্থিতির বিচারে রাশিয়ার থেকে এবার অস্ত্র না কেনার জন্য আবেদন জানাল আমেরিকা।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...