Thursday, May 7, 2026

জোট ভেঙে ফল! বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বাম প্রার্থী সায়রা হালিম

Date:

Share post:

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress ) সঙ্গে জোট বেঁধে লড়েছিল সিপিআইএম (CPIM)। কিন্তু খাতাই খুলতে পারেনি 34 বছর রাজ্যে ক্ষমতায় থাকা বামফ্রন্ট। তবে, জোট ভেঙে কয়েকটি নির্বাচনে লড়াই করে কিছুটা স্বস্তির জায়গায় আসছে তারা। শনিবার, বালিগঞ্জ (Ballyganj) উপনির্বাচনের ভোট গণনার সঙ্গে সঙ্গে সেই তত্ত্বই আবার সামনে উঠে এলো। গণনা শুরু থেকেই দ্বিতীয় স্থান বজায় রাখলেন সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম (Sayara Shah Halim)।

এদিন ভোট গণনার শুরু থেকেই বালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে ছিলেন তৃণমূল (TMC) প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিআইএম প্রার্থী সায়রা হালিম। কংগ্রেস ছিল তৃতীয় স্থানে, আর চতুর্থ স্থানে বিজেপি। যদিও দশম রাউন্ডের পরে কংগ্রেসকে টপকে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ তৃতীয় স্থানে উঠে আসেন। তবে, সেখানেই আটকে থাকতে হয় তাঁকে; বাম প্রার্থীকে টপকাতে পারেননি তিনি। বালিগঞ্জে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডে তৃণমূলকে সায়রা হারিয়েছেন বলে খবর। বিজেপি প্রার্থীর মতোই সিপিআইএমের সায়রা ভোটের ময়দানে নতুন কিন্তু অভিষেকেই নজর কাড়লেন তিনি তৃণমূলের তুমুল দাপটের মধ্যেও দলকে সম্মানজনক জায়গায় দাঁড় করালেন সায়রা। 18 রাউন্ডের শেষে 30818 টি ভোট পেয়েছেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচন থেকেই তরুণ প্রজন্মকে ভোটে প্রার্থী করে হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করছিল বামেরা। তবে, বিধানসভা নির্বাচনে তাদের সেই রণকৌশল বিন্দুমাত্র কাজে আসেনি। হারানো দুরস্ত তৃণমূলকে সামান্যতম লড়াই দিতে পারেনি বামেরা। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির পরে গিয়ে স্থান হয়েছে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় না পেলেও লড়াই করেছেন সায়রা। বৃদ্ধতন্ত্রকে সরিয়ে দলে তরুণ ব্রিগেডকে জায়গা করে দিতে চাইছে আলিমুদ্দিন। সায়রার ভোট সেই রণকৌশলকে আশা জাগালো বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:Meghalaya Strom: বিধ্বংসী সাইক্লোনের তাণ্ডবে ভাঙল দু’হাজার ঘর বাড়ি

Related articles

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...