Thursday, May 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার দিল্লি ক্যাপিটালসকে ১৬ রানে হারিয়ে দিল তারা। ব্যাট হাতে ব্যর্থ হলেও এক হাতে দুরন্ত ক্যাচ নিয়ে মাতিয়ে দিলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে আরসিবি। জবাবে১৭৩ শেষ হয়ে যায় দিল্লি।

২) এক ম্যাচেই সব সমালোচনার জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার রাতে নরউইচ সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডকে জেতালেন তিনি। ইপিএলে পয়েন্ট তালিকাতে সাত থেকে পাঁচে উঠে এল ম্যানইউ। ম‍্যাচের ফলাফল ৩-২।

৩) রাজনীতির বাইশ গজে অভিষেকেই নজর কাড়লেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। রাজ্যসভার সাংসদ হিসেবে প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য। এমনটাই জানালেন ভাজ্জু।

৪) শ্রীলঙ্কায় অনিশ্চিত এশিয়া কাপ। আইপিএল ফাইনালের দিনই ঠিক হবে এশিয়া কাপের ভাগ‍্য। এক সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা এশিয়া কাপ।

৫) চলতি আইপিএলে হার অব‍্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের। শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হারল পাঁচ বারের চ‍্যাম্পিয়নরা। এই হারের ফলে লিগ টেবিলে দশম স্থানে রোহিত শর্মার দল।

৬) জয় দিয়ে সন্তোষ ট্রফির  অভিযান শুরু করল বাংলা। সন্তোষ ট্রফির প্রথম ম‍্যাচে শক্তিশালী পাঞ্জাবকে হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন শুভম ভৌমিক।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...