Tuesday, April 7, 2026

Pollution Rate : বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি, কলকাতা রয়েছে ৬০ নম্বরে

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় পৃথিবীর সবথেকে দূষিত শহর দিল্লি (delhi most polluted) । এ নিয়ে পর পর চার বছর বিশ্বের সব চেয়ে দূষিত রাজধানী হিসাবে উঠে এল দিল্লির নাম। এই দূষণ-তালিকায় কলকাতা রয়েছে ৬০ নম্বরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ন্ত্রিত এবং নির্দেশিত একটি সংস্থা প্রতিবছর পৃথিবীর প্রায় সব দেশের ছোট-বড় শহরগুলির দূষণের মাত্রা পরিমাপ করে থাকে। এ বছরও তারা ওই একই ভাবে সমীক্ষা চালিয়েছিল । দেখা গেল বিগত তিন বছরের মতোই এবারও দিল্লি দূষণের শীর্ষে। তবে শুধু দিল্লি নয় এই তালিকায় প্রথম ৫০ টির মধ্যে ভারতেরই ৩৫ টি শহর হয়েছে ।

যদিও কোনও শহরই হু-র বেঁধে দেওয়া বায়ু দূষণের মাপকাঠি (প্রতি কিউবিক মিটারে ৫ মাইক্রোগ্রাম)-র নিচে নেই। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ অনুযায়ী বিশ্বের সব চেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৫টিই ভারতের। দিল্লি ছাড়া এই তালিকায় রয়েছে গাজিয়াবাদ, জোনপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, লখনউ, মেরঠ, কানপুর ইত্যাদি একাধিক শহর।

এই দূষণের তালিকায় এখনো পর্যন্ত তিলোত্তমা কলকাতার স্থান বেশ কিছুটা পিছনে। ৬০ নম্বরে। কলকাতায় দূষণের মাত্রা প্রতি কিউবিক মিটারে ৫৯.৭ মাইক্রোগ্রাম। বর্ধমান শহর ১৩৬ নম্বরে। শিলিগুড়ি ১৯১ নম্বরে। হলদিয়া রয়েছে ৩৭১ নম্বরে।

 

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...