Sunday, May 17, 2026

Fire at Beleghata: বেলেঘাটায় দাঁড়িয়ে থাকা লরিতে বিধ্বংসী আগুন!

Date:

Share post:

শহর কলকাতার (Kolkata) বুকে ফের অগ্নিকান্ড (Fire incident)। এবার বেলেঘাটার (Belaghata) বরফকল এলাকায় দাঁড়িয়ে থাকা ৩টি লরিতে আচমকাই আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক পরেশ পাল।

সূত্র মারফত জানা যায় শুক্রবার দুপুরে বেলেঘাটার বরফকল এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ১টি লরিতে হঠাত আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পরে। কালো ধোঁওয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই পাশে দাঁড়িয়ে থাকা আরও দুটি লরিতে আগুন ধরে যায়। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে জানা যাচ্ছে।

বেলেঘাটার বিধায়ক পরেশ পাল (Paresh Paul)ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর আগুন পুরোপুরি নিভে না গেলেও আপাতত তা অনেকটাই নিয়ন্ত্রণে।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...