Sunday, May 17, 2026

ঈদের চাঁদ : মন্নতের বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় শাহরুখের

Date:

Share post:

আকাশে খুশির চাঁদ, ঈদের (Eid)আনন্দে মাতোয়ারা দেশ। সকালে নমাজ পাঠ, তারপর দিনভর নানা অনুস্থান। প্রতিবছর এভাবেই ঈদের আনন্দে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। আর এই ঈদেই প্রকাশ্যে এলেন কিং খান(Shahrukh Khan)। চিরাচরিত চেনা স্টাইলে ধরা দিলেন বলিউড বাদশা। অবশেষে ঈদ (Eid) উপলক্ষে শাহরুখ এলেন তাঁর ভক্তদের সামনে।

গত দুই বছরে শাহরুখের জীবনে অনেক ঝড় বয়ে গেছে। ছেলে আরিয়ান (Aryan Khan)মাদককাণ্ডে গ্রেফতার হওয়া থেকে শুরু করে নিজের কেরিয়ারে সেভাবে সাফল্য না পাওয়া- সব মিলিয়ে গত দুবছর সেভাবে প্রকাশ্যে আসেন নি বলিউডের রোম্যান্টিক হিরো (Romantic Hero)। প্রায় মাস খানেক ছেলে আরিয়ান জেল হেফাজতে থাকার সময়,নিজেকে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই বলিউড সুপারস্টার। সম্প্রতি বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দেখা গেছে তাঁকে। তবে এই প্রথম জনসমক্ষে এলেন কিং খান।মন্নতের সেই স্পেশাল বারান্দায় এসে চিরাচরিত আন্দাজে সালাম জানিয়ে ঈদ মোবারক বলেন শাহরুখ খান। সিগনেচার স্টাইলে দুই হাত তুলে করে ভক্তদের উদ্দেশে পৌঁছে দেন একরাশ ভালোবাসা। বলিউডের বাদশাহকে একবার দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়ে ছিলেন মন্নতের বাইরে। আরিয়ান-কাণ্ডের পরও শাহরুখের জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি তার প্রমাণ মিলল আবারও।

ঈদের (Eid)দিন শাহরুখ খানের (Shahrukh Khan)পরনে ছিল তাঁর প্রিয় হালকা নীল রঙের ডেনিম আর গাঢ় নীলরঙা টি-শার্ট। অবশ্য এই বিশেষ দিনে শাহরুখের সঙ্গে তাঁর ছোট ছেলে আব্রামকে দেখা যায়নি। শাহরুখ টুইটারে তাঁর অগুনতি ভক্তের সঙ্গে সেলফি পোস্ট করেছেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ঈদের দিনে আপনাদের সঙ্গে দেখা করার আনন্দই আলাদা। আল্লাহ আপনাদের জীবন ভালোবাসা আর খুশিতে ভরিয়ে দিক। ঈদ মোবারক।”




 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...