Saturday, March 14, 2026

মদে ভেজাল, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মদ্যপের! চক্ষুচড়কগাছ সবার

Date:

Share post:

মদে(Liquor) ভেজাল নিয়ে কম ঘটনা শোনা যায়না। মদের বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনাও চোখে পড়ে খবরের কাগজে আকছার। কিন্তু সেই মদ(Liquor) খেয়ে নেশা হয়নি বলে অভিযোগ করে সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর ( Home minister) কাছে চিঠি এমন ঘটনা বোধহয় কস্মিনকালেও কেউ শোনেনি। চক্ষুচড়কগাছ সবার।এবার নেশার জিনিসে ভেজালের অভিযোগ তুলে মধ্যপ্রদেশের (Madhyapradesh) উজ্জয়িনীতে স্বরাষ্ট্রমন্ত্রী , পুলিশ সুপার এবং আবগারি দফতরের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।

আন্তর্জাতিক মাতৃ দিবসে সকল মা-কে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

অভিযোগটি করেছেন লোকেন্দ্র সোঠিয়া নামে এক ব্যক্তি। গত ১২ এপ্রিল ক্ষীর সাগরের একটি দোকান থেকে দেশি মদের চারটে বোতল কিনেছিলেন তিনি। তার থেকে একটি বোতল মদ সম্পূর্ণ খেয়ে নেন তিনি। কিন্তু এক বোতল মদে নেশা হয়নি তাঁর। এই প্রসঙ্গে ব্যক্তির অভিযোগ মদের সঙ্গে জল মিশিয়ে বিক্রি করছেন দোকানদার। দু ‘বোতল মদ না খেয়ে রেখে দেন তিনি এবং তখনই ঠিক করে নেন এই বিষয় প্রশাসন এবং আবগারি দফতরকে জানাবেন।যাতে দফতর এই বিষয় কড়া পদক্ষেপ নেয়। আবেদনপত্রে তিনি লেখেন, বিক্রেতা প্রীতি জয়সওয়ালের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে আগামীদিনে এমন আর কেউ এমন ধোঁকা না খায়। লোকেন্দ্র হুঁশিয়ারি দিয়েছেন, দু বোতল মদ পরীক্ষা করে সেই ভেজালের সত্যতা প্রমাণ করে তবে ছাড়বেন প্রয়োজনে উপভোক্তা ফোরামে অভিযোগ দায়ের করবেন।



spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...