Tuesday, June 2, 2026

কোভিড কালে হাহাকার দৃশ্য লেন্সবন্দি! পুলিৎজার পুরস্কার পেলেন নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকি

Date:

Share post:

প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড কালে লেন্সবন্দি করেছেন হাহাকার করা একের পর এক দৃশ্য। সেই ছবিই তাঁকে সেরার সেরা করে তুলেছে। এইসব দৃশ্যের জন্যই পুলিৎজার পুরস্কার ২০২২ এর বিজয়ীদের তালিকায় জায়গা করে নিলেন প্রয়াত ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। এই নিয়ে তাঁকে দ্বিতীয় বার পুলিৎজার পুরস্কার দেওয়া হল।

আরও পড়ুন:উত্তাল শ্রীলঙ্কা, আগুন ধরানো হল প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাড়িতে


দানিশ ছাড়াও কোভিড আবহে বিশেষ অবদানের জন্য আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডাভে-কেও এ বছর পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে।


রয়টার্সের সাংবাদিক দানিশ আফগানিস্তানে তালিবানদের হামলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। করোনা মহামারির সময় ভারতে হাহাকারের দৃশ্য তুলে ধরেই সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।


সূত্রের খবর, করোনা কালে ব্রেকিং ফোটোগ্রাফি বিভাগে দানিশ সিদ্দিকি ও তিন ভারতীয় সাংবাদিকদের তোলা ছবি মনোনীত হয়েছিল। সেখান থেকেই বিচারকরা তাঁদের ছবিগুলিকে সেরা বলে চিহ্নিত করেন। কোভিডকালে ভারতে প্রতিদিন প্রায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে বেডের অভাব, অক্সিজেন সংকটে রোগী মৃত্যু, চিকিৎসা করতে করতে হিমশিম ডাক্তাররা, এমনকি শয়ে শয়ে মৃতদেহ পোড়ানোর জায়গা ছিল না শ্মশানে। প্রাণের ঝুঁকি নিয়ে সেইসব ভয়াবহতার দৃশ্য ক্যামেরার লেন্সবন্দি করেছিলেন সাংবাদিকরা। আর সে কারণেই পুলিৎজার পুরস্কারের বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন ওই তিন ভারতীয় সাংবাদিক।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...