Wednesday, April 29, 2026

রক্তাক্ত উপত্যকা: কাশ্মীরি পণ্ডিত খুনের পর এবার জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশকর্মী

Date:

Share post:

গত বৃহস্পতিবার কাশ্মীরের(Kashmir) বদগাঁওয়ে এক কাশ্মীরি পণ্ডিতকে(Pandit) খুনের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, এরই মাঝে ফের এক খুনের ঘটনা ঘটল উপত্যকায়। এদিন জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গির(Terrorist) গুলিতে মৃত্যু হল পুলিশকর্মীর। জানা গিয়েছে, মৃত ওই পুলিশকর্মীর নাম রিয়াজ আহমাদ ঠোকার(Riaj ahmad thokar)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রিয়াজের বাড়িতে ঢুকে খুব কাছ থেকে তাঁকে গুলি করে জঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পুলওয়ামার স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। সেখান থেকে পাঠানো হয় ৯২ বেসের সেনা হাসপাতালে। কিন্তু চিকিৎসায় সাড়া দেননি তিনি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। কাশ্মীর পুলিশের তরফে জানান হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই পুলিশকর্মীর মৃত্যু ঘটনায় টুইটারে পুলিশের তরফে জানানো হয়েছে, “জখম পুলিশ কনস্টেবল রিয়াজ আহমাদ ঠোকার হাসপাতালে মারা গিয়েছেন। তিনি বীর শহিদের সম্মান পেয়েছেন। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি আমরা।” পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, যেখানে এই হামলার ঘটনা ঘটেছে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।




Related articles

লড়াই ইভিএমে: উত্তরপাড়া থেকে আরামবাগ সৌজন্য বজায় রাখল TMC-CPIM

প্রচারের সৌজন্য বজায় থাকল ভোটের দিনও। বুধবার, উত্তরপাড়া (Uttarpara) থেকে আরামবাগ (Arambag) বিধানসভা কেন্দ্রে বিরোধীদলের প্রার্থীদের দেখে সৌজন্য...

CRPF-এর নির্লজ্জ হামলা! হাওড়ায় বাহিনীর ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

একাধিক বুথে নিরাপত্তার নামে যে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষকে হয়রান করছে, তার নজির দ্বিতীয় দফার নির্বাচনে একাধিকবার দেখেছে...

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...