Sunday, May 10, 2026

PWD-র খাঁই বড্ড বেশি: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

Date:

Share post:

যে কোনও কাজ করতে অত্যাধিক টাকা চায় পূর্ত দফতর। মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল সফরে গিয়ে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরির খরচ হিসেবে ৩০-৪০কোটি টাকার খরচের হিসেব দেয় PWD। এই কথা মেদিনীপুর (Medinipur) শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক সভায় শোনেন তিনি। সেই সময় পূর্ত দফতরের কাজকর্মের খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, ‘‘PWD-র বড্ড বেশি খাঁই। ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই।’’

মখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা একটু বেশি টাকা ধরে। ওদের কাজ দেবে না। কাজ করতে গেলে এমন বাজেট দেয় যে, বলার না।’’ তিনি পাশাপাশি অভিযোগ করেন প্রথমে কম টাকা বাজেট দিলেও পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে দেয় পূর্ত দফতর।

আরও পড়ুন:ট্রেন নয় যেন প্লাস্টিকের খেলনা! অসম বন্যার ভয়াবহতার সাক্ষী দুনিয়া,ভাইরাল ভিডিয়ো

সেই সময়ে সংশ্লিষ্ট আধিকারিকের থেকে প্রকল্প-রিপোর্ট চান মুখ্যমন্ত্রী। জানানো হয়, একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরিতে ৩০-৪০ লক্ষ টাকা লাগবে। পরে আরও অর্থ লাগবে বলেও জানান তিনি। কিন্তু মমতা জানান, সব কাজ ৬ কোটির মধ্যেই শেষ করতে হবে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রয়োজনে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও এইচআরবিসি-র ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। বলেন, ‘‘৫০ লক্ষ টাকায় কালীঘাট মোড়ে অতবড় গেট করেছি। কলকাতায় তো এত কিছুর নির্মাণ হয়, তাতে তো এত খরচ হয় না।’’ PWD-র বাজেট নিয়ে যে তিনি বেজায় ক্ষুব্ধ তা স্পষ্ট বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী।




Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...