Friday, May 15, 2026

কলকাতাবাসীর জন্য সুখবর ! মেট্রো থেকে নেমেই ভিক্টোরিয়া দর্শন

Date:

Share post:

ভিক্টোরিয়াতেও (Victoria)হবে একটি নতুন স্টেশন। ভিক্টোরিয়ার মাত্র ১৫ মিটার তলা দিয়ে যাবে এই মেট্রো রেলের(Metro Rail)লাইন। সুখবর এটাই এবার সাধারণ মানুষ ওই স্টেশন থেকে নেমেই ভিক্টোরিয়ায় ঢুকতে পারবেন। এবার সেই ঘোষণাই করা হল। কিন্তু আশঙ্কা অন্যত্র! সম্প্রতি বৌবাজারে(Bowbazar) মাটির তলা থেকে মেট্রো লাইন যাওয়ার পরে সেখানে বাড়িতে ফাটল দেখা যায়। ভিক্টোরিয়ার মতো স্থাপত্যের তলা দিয়ে মেট্রো লাইন গেলে নতুন করে বিপত্তি তৈরি হবে না তো, সেই বিষয়েও প্রশ্ন চিহ্ন উঠবে সেটাই স্বাভাবিক।

এই প্রসঙ্গে জানা গেছে ২০১৬ সালে জোকা-বিবাদিবাগ(Joka BBD Bag)মেট্রো রেল প্রকল্পের আওতায় ভিক্টোরিয়া স্টেশন তৈরির জন্য ভিক্টোরিয়া কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়। তখন এই প্রকল্পের বিষয় খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে ছিলেন আইআইটি(IIT)খড়্গপুর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। তাঁরা  সমীক্ষা করে দেখেন ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্ত্বরে মেট্রোর কাজ করলে স্থাপত্যের কোনও ক্ষতি হবে কি না।

এরপর আর্টিফিশিয়াল স্টিমুলেশন(Artificial Stimulation) বা কৃত্রিম কম্পন তৈরি করে শুরু হয় পরীক্ষা। অর্থাৎ দেখা হয় কম্পন তৈরি হলে স্থাপত্যের কোনও ক্ষতি হবে কি না। সেই রিপোর্টে দেখা গিয়েছে, কম্পনের জন্য স্থাপত্যের কোনও ক্ষতি হবে না। তারপরেই ভিক্টোরিয়া ট্রাস্টি অনুমতি দেয় মেট্রো নির্মাণকারী সংস্থাকে। এবার সেই কাজ শুরু হবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে প্রধান গেট রয়েছে, তার পাশেই তৈরি হতে চলেছে  ভিক্টোরিয়া মেট্রো স্টেশন।

আরও পড়ুন- চিকিৎকের ঘাটতি মেটাতে নার্সদের ন্যূনতম চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ রাজ্যের

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...