Thursday, May 14, 2026

নেপালে বিমান দুর্ঘটনার ২২ ঘণ্টা পর উদ্ধারকাজে নামল সেনা

Date:

Share post:

২২ জনকে আরোহীকে নিয়ে ভেঙেই পড়েছে নেপালের সেই মাঝ আকাশে উধাও হয়ে যাওয়া বিমানটি।রবিবার থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ারে দেখা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে সেখানে।



আরও পড়ুন: Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


এদিন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র টুইট করে জানান, তল্লাশি এবং উদ্ধারকারী সেনা দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।


নেপালের তারা এয়ারের ৯ এনএইটি টুইন ইঞ্জিনের বিমানটিতে ছিলেন ৪ ভারতীয়। বিমানটি নেপালের মুস্তাং জেলার কোয়াঙ্গ গ্রামে ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। সেখানেই পৌঁছেছে নেপাল সেনা। সমস্ত যাত্রীদেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে।


প্রসঙ্গত, রবিবার সকালে নেপালে ২২ জন আরোহীকে নিয়ে একটি যাত্রী বিমান রওনা হতেই সেটি নিখোঁজ হয়ে যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি । রবিবার বিকেলেই বিমানটির ধ্বংসাবশেষ মেলে । তবে এখনও কোনও মৃতদেহ উদ্ধার করা যায়নি।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...