Tuesday, February 24, 2026

‘সাহায্যে হবে না কমতি’, স্বজনহারা ৪ হাজার শিশুকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

কোভিডকালে (COVID-19) মা-বাবাকে হারিয়েছে হাজার হাজার পড়ুয়া। স্বজনহারা সেই সব পড়ুয়াদের  নিজের হাতে চিঠি  লিখলেন প্রধানমন্ত্রী(PM) নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই বার্তায় ছিল সাহায্যের অঙ্গীকার এবং পাশে থাকার আশ্বাস।

PM-CARES তহবিল থেকে অর্থ সাহায্যর মাধ্যমে মা-বাবা হারানো পড়ুয়াদের অর্থ সাহায্যর কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। এই PM-CARES তহবিল থেকে কোভিডে অনাথ শিশুদের বছরে ২০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। ২৩ বছর বয়স পূর্ণ হলে এককালীন ১০ লক্ষ টাকাও দেওয়া হবে তাদের। উচ্চশিক্ষার জন্য বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সাহায্যও করা হবে।

মোদির ৪ হাজার শিশু-কিশোরের উদ্দেশ্যে তাঁর চিঠিতে লিখেছেন,”এই প্রকল্প আপনাদের খোলামনে স্বপ্ন দেখতে সাহায্য করবে। তোমাদের স্বপ্নপূরণে সাহায্যের কোনও কমতি হবে না।”

পরিবারে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার নিয়ে ব্যথিত প্রধানমন্ত্রী নিজের দিদাকে হারানোর কথাও চিঠিতে তুলে ধরেন। তাঁর মা-ও মহামারীতেই নিজের মা অর্থাৎ প্রধানমন্ত্রীর দিদাকে হারিয়েছিলেন। তাই তিনি বোঝেন মা হারানো এবং স্বজনহারানোর কষ্ট।এই সব শিশু- কিশোরদের যন্ত্রণায় তিনি সমব্যথী হয়েই পাশে আছেন এটাই বলতে চেয়েছেন।

এরপরই মোদি বলেন, “যতদিন মা-বাবা ছিল, তারাই তোমাদের বলে দিত কোনটা ভাল, কোনটা খারাপ। এখন তোমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। ওই শূন্যতা আর কেউ পূরণ করতে পারবে না। কিন্তু তোমাদের পরিবার হিসাবে আমি আশ্বস্ত করতে চাই, এই লড়াইয়ে তোমরা একা নও। গোটা দেশ তোমাদের সঙ্গে আছে।

আরও পড়ুন- Beleghata: কলকাতার বুকে আক্রান্ত ব্যবসায়ী, রাস্তা থেকে তুলে নিয়ে মারধর 

spot_img

Related articles

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...

বৃষ্টি- তুষারপাতে আমেরিকায় ‘বম্ব সাইক্লোন’, বাতিল ১০ হাজার ফ্লাইট!

তুমুল বৃষ্টি আর তুষারপাতের ( rain and snowfall) মাঝে আমেরিকায় এবার আছড়ে পড়ল ‘বম্ব সাইক্লোন’ (Bomb Cyclone) ।...