Friday, May 15, 2026

Bengal Cricket: বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-সুদীপের, জন্মদিনে ছেলেকে শতরান উপহার অনুষ্টুপের

Date:

Share post:

রঞ্জিট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে দুরন্ত বাংলার (Bengal) অনুষ্টুপ মজুমদার ( Anustup Majumdar) এবং সুদীপ ঘরামি (Sudip Ghorami)। তাদের ব‍্যাটে ভর করে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রানের পাহাড় বাংলার। ১৮৬ রান করেন সুদীপ। আর অনুষ্টুপ করেন ১১৭। বাংলার হয়ে ব‍্যাট হাতে দাপট দেখাতে পেরে উচ্ছসিত বাংলার দুই ব‍্যাটার।

আজ জন্মদিন অনুষ্টুপের ছেলের। ছেলের জন্মদিনে পাশে থাকতে পারেননি তিনি। তা বলে ছেলেকে উপহার দেবেন না? তা কখনও হয়? তাইতো ছেলেকে রঞ্জির শতরানটাই উপহার দিলেন অনুষ্টুপ। শতরান করে মাঠ থেকেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার রুকু। শতরান করে পকেট থেকে একটি কাগজ বার করে দেখান অনুষ্টুপ। তাতে লেখা, “শুভ জন্মদিন পোপো। তোমায় ভালবাসি।”

এদিকে ব‍্যাট হাতে লড়াই সুদীপ ঘরামির। ১৮৬ রান করেন তিনি। ছেলের এই সাফল্যে খুশি সুশান্ত ঘরামি। তিনি বলেন, “আমি চাই সুদীপ ভারতের হয়ে খেলুক।”

আরও পড়ুন:Indian Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি শুরু রাহুলদের, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...