Saturday, May 16, 2026

মুকুল রায় বিজেপির বিধায়ক, পদ বাতিলের আবেদন খারিজ অধ্যক্ষের

Date:

Share post:

মুকুল রায়(Mukul Roy) দলবদল করেননি। বিজেপিতেই(BJP) রয়েছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ পুরোপুরি খারিজ করে শুনানি শেষে বুধবার এমনটাই জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।

২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। এরপর ২০২০ সালে দলের হয়ে ভালো কাজ করার জন্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ দেওয়া হয় মুকুলকে। এরপর একুশের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়লাভ করেন মুকুল। তবে এরপরই দেখা যায় উলটপুরান। একুশের নির্বাচন শেষ হওয়ার পর তৃণমূলের সঙ্গে পুনরায় সখ্যতা বারে মুকুলের। দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন। এরপর থেকেই মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে সরব হয় গেরুয়া শিবির। তবে গত ফেব্রুয়ারি মাসে এই অভিযোগ খারিজ করে দেন স্পিকার। এরপর বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট অধ্যক্ষকে সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ মতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের আইনজীবীদের সমস্ত যুক্তি শোনেন অধ্যক্ষ। এবং সবশেষে তিনি নির্দেশ দেন মুকুল রায় দলবদল করেননি, তিনি বিজেপিতে রয়েছেন। এদিকে স্পিকারের নির্দেশের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “তৃণমূলের মন অনেক উদার। পুরনো দিনের তৃণমূল নেতা, তাঁর যদি এখানে আসতে ইচ্ছে হয়, জল খেতে ইচ্ছে হয়, তাহলে কী করা যাবে। উনি বিজেপির প্রতীকে জিতেছেন। বিজেপির বিধায়ক। পুরোনো সহকর্মীদের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে আসতেই পারেন।”


Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...