Wednesday, April 29, 2026

দিল্লি পুলিশের জালে মালদার জালনোট চক্র, ধৃত ২

Date:

Share post:

এবার দিল্লি পুলিশের জালে মালদার জালনোট চক্র। হাতেনাতে গ্রেফতার দুই।দুজনেই মালদার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার লাখ টাকার জাল নোট। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (বিশেষ সেল) রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, অভিযুক্তদের নাম আনিকুল ইসলাম (২৪) এবং শারিকুল শেখ ওরফে সাহিম (২১)।পুলিশ আধিকারিক রঞ্জন সিং জানিয়েছেন, ‘পুলিশ এদের বিষয়ে বিশেষ সূত্রে সন্ধান পেয়েছিল।শুক্রবার গোপনে অভিযান চালানো হয় এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক সিন্ডিকেটের সঙ্গে এদের যোগ আছে।পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেন মেট্রো স্টেশনের কাছে দুজনকে গ্রেফতার করা হয়। এক ব্যক্তির কাছে জাল নোট পৌঁছে দেওয়ার সময় তাদের পাকড়াও করে পুলিশ।

আরও পড়ুন- প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে আজই ত্রিপুরায় অভিষেক, কাল সুরমায় সভা

জেরায় দুজনেই স্বীকার করেছে যে তাদের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের যোগ আছে। গত দু-তিন বছর ধরে তারা ‘এই সিন্ডিকেটের’ হয়ে কাজ করছিল। পুলিশকে তারা জানিয়েছে, মালদা থেকে জাল নোট নিয়ে এসে দিল্লি, উত্তরপ্রদেশে ছড়িয়ে দিত। এখনএ পর্যন্ত তারা মোট ২০ লাখ টাকার জাল নোট দিল্লি ও উত্তরপ্রদেশে ছড়িয়ে দিয়েছে।তারা আদৌ সত্যি কথা বলছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...