Wednesday, June 24, 2026

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ : হাইকোর্ট

Date:

Share post:

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ : হাইকোর্টওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আবার নতুন করে ভোট করাতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, নতুন করে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করতে হবে। এর জন্য অ্যাড হক কমিটি গঠন করতে হবে। আগামী ১ অগাস্ট থেকে অ্যাড হক কমিটি মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব নেবে। ভোটের ফল ঘোষণা করতে হবে আগামী অক্টোবর মাসের মধ্যে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী নভেম্বরে নব নির্বাচিত কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব নেবে। তবে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অ্যাড হক কমিটি শুধুমাত্র  আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নেবে। চিকিত্‍সকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না।

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...