Saturday, April 4, 2026

বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলার তদন্তে ফের এফআইআর সিবিআইয়ের

Date:

Share post:

হাওড়া বালির জলাভূমি বাঁচাও কমিটির নেতা তথা তৃণমূল নেতা তপন দত্ত ২০১১ সালে খুন হয়েছিলেন। প্রথমে তার তদন্ত করছিল সিআইডি। সেই হত্যা মামলার তদন্তের দায়িত্ব কিছুদিন আগে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। মামলার যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিআইডিকে। নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করে সিবিআই।

এবার পরিবেশবিদ তপন দত্ত (Tapan Dutta) হত্যা মামলায় নতুন করে এফআইআর (FIR) দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্ট মামলার তদন্ত সিবিআইয়কে দেওয়ার পর নির্দেশ দিয়েছিল, তদন্তের স্বার্থে এর জন্য প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নিতে পারবে কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশ অনুযায়ী এবার নতুন একটি এফআইআর দায়ের করল সিবিআই (CBI)।

আরও পড়ুন- Tarun Majumdar: হবে না শেষকৃত্য, মরণোত্তর দেহদান তরুণের, সিদ্ধান্তকে সম্মান রাজ্যের

২০১১ সালের মে মাসে খুন হয়েছিলেন বালির তৃণমূল (TMC) নেতা তপন দত্ত। তিনি  সক্রিয় পরিবেশকর্মী হিসেবে পরিচিত ছিলেন। বালিতে বেআইনিভাবে জলাভূমি ভরাট বন্ধ করতে আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। সেই আন্দোলন করতে গিয়েই তাঁকে মৃত্যুমুখে পড়তে হয়। এ নিয়ে মামলা শুরু হয়। ২০১১ সালের ৩০ অগস্ট সিআইডি মামলার প্রথম চার্জশিট পেশ করে। তবে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

চলতি বছরের ৯ জুন হাইকোর্টের এই নির্দেশের পরই তদন্তে নামে সিবিআই। সোমবার নতুন করে একটি এফআইআর দায়ের করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।ওয়াকিবহালমহলের মত, এবার তদন্তে বাড়তি গতি আসতে পারে। সিবিআইয়ের এই তৎপরতা প্রসঙ্গে তপন দত্তর স্ত্রী প্রতিমাদেবী বলেন, আশা করি দ্রুত স্বামীর আসল খুনিরা ধরা পড়বে। এখন সময়ই বলবে সিবিআইয়ের এই সক্রিয়তা আদৌ তদন্তে কতটা গতি আনতে পারবে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...