Sunday, June 21, 2026

মন্ত্রিসভা ও দল থেকে পার্থ অপসারণ এখন সময়ের অপেক্ষা!

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো হবে? ক্রমশ সম্ভাবনা বাড়ছে। শুক্রবার সারাদিনের ঘটনাক্রম অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর, শনিবার তিনি যদি তিনি গ্রেফতার নাও হন, তবে মন্ত্রিসভা থেকে তাঁকে সরতে হতে পারে। এমনকি দলের মহাসচিব পদ থেকেও তাঁকে সরানোর সুপারিশও প্রবল।

অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ২০কোটি টাকা এবং ২০টি দামি মোবাইল উদ্ধার হয়েছে। কোথা থেকে এল এই নগদ টাকা, মোবাইল বা বিলাসবহুল ফ্ল্যাট? যথাযথ জবাব দিতে না পারলে তিনি গ্রেফতার হতে পারেন। অন্যদিকে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মোনালিসা দাসের নাম উঠে এসেছে। মোনালিসার নামে ১০টি ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ। খুব শীঘ্র তাঁর বাড়িতে ইডি যাবে। দুজনেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে খবর। ফলে ইডি চাইবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জবাব। শিল্পমন্ত্রীর পিংলার স্কুলও ইডির নজরে। গোটা ঘটনায় জনমানসে তৃণমূল কংগ্রেস সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হতে বাধ্য। সেই কারণেই তৃণমূলের একটি মহলের খবর, পার্থ অপসারণ এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:গৃহশিক্ষক ছাড়াই সিবিএসই দ্বাদশে প্রথম নিউ আলিপুরের তানভি আগরওয়াল

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...