Saturday, March 14, 2026

EastBengal: লাল-হলুদের তরফে ‘ভারত গৌরব’ পাচ্ছেন ঝুলন

Date:

Share post:

ইস্টবেঙ্গলের (EastBengal) তরফে এবার ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক  ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। এই ক্রিকেটারকে সম্মান জানানোর কথা বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে লাল-হলুদ কর্তারা। ১ আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ঝুলনকে সম্মানিত করা হবে।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে ভারত গৌরব সম্মানে ভূষিত করবে ইস্টবেঙ্গল ক্লাব । ১ অগাস্ট ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। সেদিন বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মান প্রদান অনুষ্ঠান। সেখানেই ঝুলনকে সম্মানিত করবে ইস্টবেঙ্গল। একই মঞ্চে এই বছর জীবনকৃতি সম্মান পাবেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং ক্লাবের প্রাক্তন অধিনায়ক স্বপন সেনগুপ্ত। প্রতিবারের মতো এবারও ময়দানের দুই রেফারি তপন হালদার এবং সুপ্রিয় ভট্টাচার্যকে  সম্মানিত করবে ক্লাব। এই অনুষ্ঠানেই ক্লাবের তরফে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...