Thursday, May 14, 2026

বাঁকুড়াবাসীর জন্য সুখবর! রেলপথে কলকাতায় আসার সময় কমছে

Date:

Share post:

বাঁকুড়াবাসীর জন্য সুখবর! বিশেষত পাত্রসায়র, সোনামুখী ও ইন্দাসের মানুষজন সরাসরি কলকাতায় আসার সুযোগ পাবে। এখন কলকাতা আসতে বাঁকুড়া (Bankura) নয়তো দুর্গাপুর (Durgapur) আসতে হয়। সময় লাগে প্রায় সাড়ে ৪ ঘণ্টা। খড়্গপুরের বদলে বাঁকুড়া-মশাগ্রাম হয়ে সরাসরি হাওড়া আসবে ইন্টারসিটি এক্সপ্রেস। চলতি বছরেই এই নয়া প্রকল্প শুরু হওয়ার আশ্বাস দিয়েছে রেল। এতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। ফলে প্রায় ঘণ্টা খানেক সময় কমবে।

প্রাক্তন সাংসদ ও রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচার্য (Basydeb Acharya) কয়েকমাস আগে পূর্ব রেলের জিএম অরুণ অরোরার কাছে মশাগ্রাম হয়ে বাঁকুড়া থেকে হাওড়া ট্রেন চালানোর আবেদন করেন। বাসুদেব আচার্য জানান, একটি ট্রেনে চালানোর আশ্বাস দিয়ে চিঠি দিয়েছেন জিএম। দক্ষিণ দামোদর তথা বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষেরা এই পরিষেবার ফলে ব্যাপক উপকৃত হবেন। এরফলে বাঁকুড়া জেলার পর্যটন শিল্পেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রাপথের সময় কমলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও বিশেষ উপকৃত হবেন।


Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...