Saturday, May 9, 2026

আজই মন্ত্রিসভার রদবদল-শপথগ্রহণ: কারা আসছেন, কাদের সরানো হবে? অপেক্ষা কয়েক ঘণ্টার

Date:

Share post:

আজই মন্ত্রিসভার রদবদল। রাজভবনে শপথ গ্রহণ বিকেল চারটেয়। সোমবার, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ওই দিন বিকেল চারটে মন্ত্রিসভার বৈঠকে হবে। ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা। এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান মমতা। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে।

মন্ত্রিসভায় কারা নতুন মুখ? কারা সরবেন? চলছে জল্পনা

রদবদলে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বর্ষীয়ান নেতা তাপস রায় (Tapos Ray), বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo), উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik), হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। তালিকায় রয়েছে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) নাম। বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বালিগঞ্জের বিধায়ককে মন্ত্রী করার বিষয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। তাপস রায় দীর্ঘদিন বিধায়কই শুধু নন, দলের একজন বর্ষীয়ান নেতা। পরিষদীয় কাজে তাঁর জ্ঞান যথেষ্ট। তাঁকের পরিষদীয় দফতর দেওয়া হতে পারে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনার কথাও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। প্রদীপ মজুমদারের (Pradip Adhikari) নাম শোনা যাচ্ছে মন্ত্রীত্বের তালিকায়। বয়সে তরুণ স্নেহাশিস চক্রবর্তীর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ্ব। উত্তরবঙ্গের বিধায়ক হিসেবে উদয়ন গুহর সম্ভাবনা উজ্জ্বল। এবার বিধানসভা নির্বাচনে তিনি সর্বাধিক ভোটও পেয়েছেন।

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন মন্ত্রী পরেশ অধিকারী। কারণ, এসএসসি (SSC)-র নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাঁর কন্যার স্কুলশিক্ষিকার চাকরি গিয়েছে। কাজের নিরিখে বাদ পড়তে পারেন চন্দ্রনাথ সিংহ, সৌমেন দাস মহাপাত্র, অসীমা পাত্রও। চূড়ান্ত তালিকা জানতে অপেক্ষা আর কিছুক্ষণের।


Related articles

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...