Friday, March 13, 2026

পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে ইডির হানা, মিলবে টাকা?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে  ইডির তৎপরতা তুঙ্গে। কোথা থেকে এল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এত টাকা? সেই উত্তর খুঁজতে বুধবার সকালেই শান্তিনিকেতনে পৌঁছন ইডির আধিকারিকরা। প্রথমেই তল্লাশি চালানো হয় পার্থর ‘অপা’ নামের একটি বিলাসবহুল বাড়িতে। সেখানে পৌঁছতেই বাড়ির পরিচারিকার সঙ্গে কথা বলেন ইডির কর্তারা। এরপর গেট খুলে সোজা ঘরে ঢোকেন তাঁরা। এখনও সেখানে চলছে তল্লাশি।

আরও পড়ুন:পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে তল্লাশির সম্ভাবনা ইডির

সকাল সড়ে ১১টার কিছু পর থেকে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালাছে। এমনকি শাবল দিয়ে চলছে খোঁড়াখুঁড়িও। গোপন নথি খুঁজে পেতেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

শান্তিনিকেতনের ফুলডাঙায় একটি সুসজ্জিত বাগানবাড়ি রয়েছে, যার নাম ‘অপা’। এই বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি করেছে ইডি। এছাড়াও শান্তিনিকেতনে আরও দুটি বাড়ি ও একটি গেস্ট হাউস রয়েছে পার্থর বলে দাবি ইডির। ‘অপা’-র পর বাকি বাড়িগুলিতেও তল্লাশি অভিযান চালাবে ইডি বলে খবর।

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...