Monday, April 6, 2026

ছুটির দিনেও জরুরি বৈঠক, নিজাম প্যালেসে সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর

Date:

Share post:

রাজ্যে বিভিন্ন মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে রাজ্যে যে ঘটনাগুলিতে সিবিআই তদন্ত চলছে, সেগুলির তদারকিতে রয়েছেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর অজয় ভাটনাগর (Ajay Bhatnagar)।মহরমের ছুটির দিনেও নিজাম প্যালেসে এসে জরুরি বৈঠকে বসেছেন তিনি। মঙ্গলবার, সব তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতেই আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক বলে সিবিআই সূত্রে খবর।গরুপাচার মামলায় সোমবার তলব করা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। সেদিন তিনি না যাওয়ায়, বুধবার সকাল ১১টায় ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টরের কলকাতায় আসা ও জরুরি বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...