Sunday, April 26, 2026

সোমালিয়ার চারতলা হোটেলে নিষিদ্ধ সংগঠনের হামলা, মৃত অন্তত ১১

Date:

Share post:

ফিরে এল ২৬/১১ স্মৃতি। মুম্বই হামলার (Mumbai Attack) স্টাইলে এবার হামলা হল সোমালিয়ায় (Somalia)। সূত্রের খবর , মোগাদিশুরে চারতলা হায়াত হোটেলে (Hayat Hotel) নিষিদ্ধ সংগঠনের হামলায় ৩ জন নিরাপত্তা রক্ষী সহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মোগাদিশুরের হোটেলের চার তলা বিল্ডিং থেকে নাগারে গুলিবর্ষণ করছেন হামলাকারীরা। ইতিমধ্যেই সোমালিয়ার সেনাবাহিনী (Somalian Army) হোটেলে প্রবেশ করার চেষ্টা করছে। আহত হয়েছেন গোয়েন্দা প্রধান।

অনেকেই মনে করছেন ২৬/১১ এর মুম্বই হামলার ধাঁচেই এই পরিকল্পনা। ২০০৮ সালে ২৬ শে নভেম্বর আচমকা বাণিজ্য নগরীতে হামলা চালায় এক নিষিদ্ধ সংগঠন। মুম্বাইয়ের তাজ হোটেলকে টার্গেট করেছিল তাঁরা। পাশাপাশি রেলস্টেশন থেকে শুরু করে হাসপাতাল সর্বত্রই হামলা চালানো হয়েছিল। সোমালিয়ার ঘটনা সেই ২৬/১১ এর স্মৃতিকেই উসকে দিচ্ছে । ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে সোমালিয়ার হোটেলে। একনাগাড়ে গুলি চালিয়ে যাচ্ছেন হামলাকারীরা। প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...