Wednesday, May 6, 2026

বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি: এলন মাস্কের পরেই গৌতম আদানি

Date:

Share post:

এলন মাস্কের পর এখন গৌতম আদানি (Goutam Adani)। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তিনি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের (Elon Musk) পরেই আদানি গোষ্ঠীর কর্ণধার। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স (Forbes Real Time Billionaires Index) অনুসারে, বার্নার্ড আর্নল্টকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন গৌতম আদানি। তবে, ব্লুমবার্গ বিলিয়নেয়ারের তথ্য অনুযায়ী তিন নম্বরে রয়েছেন তিনি।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গৌতম আদানির মোট সম্পদ ১৫৪.৫ বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নল্টের মোট সম্পদও ১৫৩.৪ বিলিয়ন ডলার। টেসলার প্রধান এলন মাস্কের মোট সম্পদ ২৭৩.৫ বিলিয়ন ডলার। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোসের মোট সম্পদ ১৪৯.৭ বিলিয়ন ডলার। আদানি গ্রুপের সম্পত্তি ২০২২ সালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে আদানির সম্পদ বেড়েছে ৬০.৯ বিলিয়ন ডলারেরও বেশি। এবছর ফেব্রুয়ারিতেই রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানিকে ছাড়িয়ে যান গৌতম। হয়ে ওঠেন ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...