Thursday, February 26, 2026

মহিলাদের মোবাইল ব্যবহার নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য বিজেপি নেতার, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

মহিলাদের নিয়ে ফের অপমানজনক মন্তব্য বিজেপি নেতার। হাথরাসের স্মৃতি উস্কে লখিমপুর (Lakhimpur) খেরির নিঘাসন এলাকায় দলিত পরিবারের ১৭ এবং ১৫ বছর বয়সী দুই বোনকে অপহরণ করে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মহিলাদের উদ্দেশ্যের চরম অপমানজনক মন্তব্য করলেন বিজেপি (BJP) নেতা অলোক ভাট (Alok Bhat)। তিনি বললেন, “মহিলারা মোবাইল ফোন ব্যবহার করে বেড়ানোর পরিকল্পনা করে আর ধ*র্ষিত হয়।” তাঁর এই কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

টুইট করে তৃণমূল (TMC) বলেছে, “লখিমপুরে দুই দলিত নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা দেশবাসীকে হতবাক করেছে। বিজেপির মুখপাত্র অলোক ভাট-এর মতে “মহিলারা মোবাইল ফোন ব্যবহার করে বেড়ানোর পরিকল্পনা করে আর ধর্ষিত হয়!” এতো অসুস্থ মানসিকতার পরিচয়।” তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, এই মন্তব্যের পরেও কি বিজেপি চুপ থাকবে?

পুলিশ জানিয়েছে, লখিমপুরেকাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত মিটলেও মৃতদের পরিবার দেহ সৎকার করতে অস্বীকার করে। পরিবারের দাবি, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। দুই নাবালিকার ভাইকে সরকারি চাকরি দিতে হবে এবং অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিতে হবে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে দুই নাবালিকার সঙ্গে বন্ধুত্ব করে। পরে তাদের সঙ্গে কুকর্ম করে হত্য়া করে। এমনকী, তারা প্রমাণ মুছে ফেলারও চেষ্টা করে। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, দুই বোনকে প্রলোভন দেখিয়ে মাঠে নিয়ে যায় অভিযুক্তরা। জেলা পুলিশ সুপার সঞ্জীব সুমন আরও বলেন, তাদের আখের খেতে নিয়ে গিয়ে সুহেল, জুনায়েদ ও হাফিজুল রহমান ধর্ষণ করে। এরপর ওই তিন যুবক নাবালিকাদের দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। সে সময় ঘটনাস্থলে আসে করিমুদ্দিন ও আরিফ নামে আরও দুই যুবক। এবং প্রমাণ লোপাট করতে তারা মৃতদেহ দুটি গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিল।

 

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...