Friday, May 15, 2026

আশার খবর: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরবর্তী TET, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

পরবর্তী TET হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই- সোমবার আশার খবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ডিসেম্বরেই (December) প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল (Goutam Paul) জানিয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এদিন, ব্রাত্য জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই লিখিত পরীক্ষা হবে।

এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, পরবর্তী টেট নিয়ে পর্ষদের সঙ্গে তাঁর কথা হয়েছে। পরীক্ষার তারিখ নির্দিষ্ট না হলেও, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরীক্ষা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। পর্ষদের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকের পর তারিখ ঘোষণা করা হবে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...