Monday, April 27, 2026

প্রাক্তন প্রধান বিচারপতিকে গুলি করে খু*ন পাকিস্তানে

Date:

Share post:

অরাজকতার ফের এক জ্বলন্ত ছবি ফুটে উঠল পাকিস্তানের(Pakistan) মাটিতে। নামাজ পড়ে ফেরার সময়ে দুষ্কৃতীদের গুলিতে খু*ন হলেন বালুচিস্তান হাইকোর্টের এক প্রাক্তন প্রধান বিচারপতি। শুক্রবার সন্ধেয় বালুচিস্তানের(Balucisthna) খারান এলাকায় ঘটেছে এই হত্যাকাণ্ড(Murder)। নিহত ওই প্রকাতন বিচারপতির নাম মহম্মদ নুর মাসকানজাই।

সংবাদমাধ্যম সুত্রের খবর, শুক্রবার স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মাসকানজাই। নামাজ শেষ করে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন বিচারপতি। এরপর সেখান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে কোয়েটার একটি হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। স্থানীয় পুলিশ সুত্রে জানা গিয়েছে, হামলাকারীরা বিচারপতিকে হত্যা করার উদ্দেশ্যে মসজিদের বাইরে অপেক্ষা করছিল। শুধু বিচারপতি নন, দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন স্থানীয় দুই নাগরিক। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...