Saturday, June 13, 2026

শীর্ষ আদালতে খারিজ সায়গলের আর্জি, দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি

Date:

Share post:

এক আদালত থেকে আরেক আদালতে গিয়েও মিলল না স্বস্তি। দিল্লি নিয়ে গিয়ে সায়গল হোসেনকে (Saygal Hossian) জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)- রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)। গরু পাচার মামলার তদন্তে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। এর বিরুদ্ধে বিভিন্ন আদালত ঘুরে শেষ সুপ্রিম কোর্টে আবাদেন জানান সায়গল। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিল্লি হাই কোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত।

অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য আসানসোল আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেখানে আবেদন খারিজ হয়ে যাওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেও প্রয়োজনীয় নথিপত্রের অভাবের প্রসঙ্গ তোলেন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। দিল্লিতে নিয়ে গিয়ে জেরা সংক্রান্ত ইডি-র আবেদন বাতিল হয়ে যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এরপরেই দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। ইডির আবেদনে সিলমোহর দেয় সেই আদালত। কিন্তু মঙ্গলবার রউস আদালতের এই নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। জানায়, শুনানি শেষ না হওয়া পর্যন্ত সায়গলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি।

বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টই জানায়, সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অনুব্রতর দেহরক্ষী। শুক্রবার সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। ফলে এখন দিল্লি নিয়ে গিয়ে সায়গলকে ইডি-র জেরা করায় আর বাধা রইল না।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...