Sunday, May 17, 2026

প্রকাশ্যে হোয়াটসঅ্যাপ বিভ্রাটের কারণ! মেটার কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

Date:

Share post:

বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি (Technical Fault) হয়েছিল। আর তা হয়েছিল তাঁদের তরফেই। সেই সমস‌্যার সমাধানও করা হয়েছে। সম্প্রতি এমনই মন্তব্য করলেন মেটার (Meta) এক মুখপাত্র (Spokesperson)। মঙ্গলবার দুঘণ্টারও বেশি সময় ধরে বিকল হয়ে গিয়েছিল জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) বইতে থাকে নিন্দার ঝড়।

তবে আচমকা এমন বিভ্রাটের কারণ সম্পর্কে সংস্থার তরফে কিছু না জানানো হলেও মুখ খুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র। যদিও কী সেই ত্রুটি বা কেন এমনটা হয়েছিল, তা নিয়ে বিস্তারিত কোনও ব‌্যাখ‌্যা দেননি তিনি। এদিকে হোয়াটসঅ‌্যাপের এই বিভ্রাট নিয়ে বুধবার মেটার কাছে রিপোর্ট চাইল ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology)। দ্রুত হোয়াটসঅ্যাপকে ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (Indian Computer Emergency Response Team) কাছে রিপোর্ট (Report) জমা দিতে বলা হয়েছে।

এদিকে মেটার পক্ষ থেকে মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই হঠাৎ পরিষেবা স্তব্ধ হয়েছিল। যদিও পরে তা ঠিক করা সম্ভব হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, হোয়াটসঅ্যাপ বড়সড় সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছে। যে কারণে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাহত হয় বিশ্বের বিভিন্ন দেশে।

তবে হোয়াটসঅ্যাপ বিভ্রাটের এমন ঘটনা এই প্রথম নয়। গত বছর অক্টোবর মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবারও প্রায় ৬ ঘণ্টা সমস্যায় পড়েছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। সাইবার বিশেষজ্ঞদের দাবি, বিভ্রাটের কারণ জানিয়ে যত দ্রুত সম্ভব শ্বেতপত্র প্রকাশ করুক মেটা।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...