Saturday, May 16, 2026

চন্দননগরে অন্যরকম ভাইফোঁটা, চার পেয়ে ভাইদের ফোঁটা সঞ্চিতা-পিকাসোর

Date:

Share post:

না-মানুষ হলেও ওরা মনুষ্য জগতে সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কেউ তাদের তাচ্ছিল্য করে, আবার কেউ পরম মমতায় কাছে টেনে নেয়। বৃহস্পতিবার, চন্দননগরে (Chandannagar) পথকুকুরদের (Street Dogs) ভাইফোঁটা দেওয়া হল। বড়বাজার ও চন্দননগর স্ট্র্যান্ড অঞ্চলের প্রায় ৫০-৬০ টি সারমেয়কে (Dog) মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে সন্দেশ খাইয়ে ভাইফোঁটার দিয়ে অন্য রকম ভাবে পালন করলেন সঞ্চিতা ও পিকাসো পাল। সব সারমেয়দের জন্য ছিল মাংস-ভাত (Chiken Rice)।

পশুপ্রেমী সঞ্চিতা বরাবরই পথকুকুরদের নিয়ে কাজ করেন। প্রতিদিন সঞ্চিতা ও পিকাসো রাস্তায় ঘুরে ঘুরে পথ তাদের খাবার দেন। চন্দননগরের (Chandannagar) শাওলি বটতলার বাড়ি থেকে টোটোয় করে খাবার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েন কত্তা-গিন্নি। প্রতিদিন 200 থেকে আড়াইশোটি সারমেয়কে খাবার খাওয়ান এই দম্পতি। এর সঙ্গে এলাকায় কোথাও কোন কুকুর অসুস্থ হয়েছে শুনলেই ছুটে যান সঞ্চিতা। তার চিকিৎসা থেকে খাওয়ানোর দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে তুলে নেন। বাড়িতেও আশ্রয় দেন অনেককে। পথ সারমেয়দের প্রতি অত্যাচার নয়, সহানুভূতির বার্তা দিতেই এই ভাইফোঁটার আয়োজন।

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...