Sunday, April 26, 2026

বাংলার সামাজিক সুরক্ষা প্রকল্পে সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ব ব্যাঙ্ক দিচ্ছে ৮০০ কোটির সহায়তা

Date:

Share post:

ফের সাফল্যের শিখরে বাংলা। রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রের আর্থিক বঞ্চনা, বিজেপির লাগাতার কুৎসা-অপপ্রচারের পরেও দমে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জন্ম থেকে মৃত্যু, বাংলার শতাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প ইতিমধ্যেই দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এসেছে একাধিক আন্তর্জাতিক সম্মান। আরও একবার সাফল্যের স্বীকৃতি পেল তৃণমূল সরকারের।

আরও পড়ুন: এখনই অর্থসাহায্য নয় শ্রীলঙ্কাকে, ঘোষণা বিশ্বব্যাঙ্কের

এবার বিশ্ব ব্যাঙ্কের তরফে রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। শুধু তাই নয়, প্রকল্পগুলিকে আরও বিস্তার, জনপ্রিয় ও জনমুখী করতে
বাংলাকে প্রায় ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তাও দেওয়ার ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক।

সম্প্রতি তিনদিন ব্যাপী একটি পর্যালোচনা বৈঠকে বসেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা। সেখানেই পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী সামাজিক প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন তাঁরা। এবং বৈঠক শেষে বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয় রাজ্য সরকারকে ১২৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা সহায়তা করা হবে। যার মধ্যে আগামী ডিসেম্বরেই প্রায় ৩০০ কোটি টাকা পেতে চলেছে বাংলা।

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...