Friday, May 15, 2026

ক্যানিং পশ্চিমের বিধায়ককে প্রাণে মারার ষড়যন্ত্র! পুলিশের জালে অভিযুক্ত

Date:

Share post:

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে (TMC MLA) খু*নের ষড়ষন্ত্রের অভিযোগ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল পুলিশ (Police)। শুক্রবার গভীর রাতে বারুইপুর থানার বেতবেড়িয়া থেকে অভিযুক্ত চিরঞ্জিৎ হালদার ওরফে চিরনকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। তাঁকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

গত ১১ অক্টোবর তাঁকে খু*নের ষড়যন্ত্র হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। সেকথা জানিয়ে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে ক্যানিং থানার পুলিশ (Canning Police)। এরপরই শুক্রবার গভীর রাতে মূল অভিযুক্ত চিরঞ্জিত হালদার ওরফে চিরনকে বারুইপুর থানার অন্তর্গত বেতবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

তবে এদিন অভিযুক্তের গ্রেফতারি প্রসঙ্গে বিধায়ক পরেশরাম দাস জানান, অভিযুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতী। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর একাধিক ছবিও দেখতে পাওয়া যায়। তাঁকে খুনের ষড়যন্ত্রের পিছনে বিজেপির (BJP) ও আরএসএস-এর (RSS) মদত রয়েছে বলেই অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...