Sunday, April 26, 2026

Delhi AIIMS: ৭ মাস ধরে কোমায় ‘মা’, জন্ম হল সুস্থ সন্তানের

Date:

Share post:

দিল্লির এইমসের (Delhi AIIMS)ঘটনায় তৈরি হয়েছে আলোড়ন। একটি পথ দুর্ঘটনায় আহত হয়ে মাথায় আঘাত পেয়ে সাত মাস ধরে কোমায় রয়েছেন মা। সেই থেকে হাসপাতালে ভর্তি তিনি। গত সপ্তাহে দিল্লির এইমসের (Delhi AIIMS) সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলেন ২৩ বছরের সেই তরুণী।

তরুণী যখন ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা, তখন আল্ট্রাসাউন্ড করে দেখা গিয়েছে, তাঁর গর্ভস্থ সন্তান সুস্থ রয়েছে। এর পরেই তরুণী শিশুর জন্ম দিতে পারবেন কি না, সে নিয়ে আলোচনা শুরু করেন চিকিৎসকরা। এইমসের চিকিৎসক দীপক গুপ্তা জানিয়েছেন, গত ১ এপ্রিল এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বুলন্দশহর নিবাসী ২৩ বছর বয়সী ওই মহিলাকে। তার আগের দিন স্বামীর সঙ্গে স্কুটারে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। মাথায় গুরুতর চোট পান ওই মহিলা। দুর্ঘটনার সময় স্বামী-স্ত্রীর হেলমেট পরা ছিলেন না। স্ত্রীর আঘাত গুরুতর হলেও, স্বামীর কোনও চোট লাগেনি।দুর্ঘটনার ছয় সপ্তাহ আগে বিয়ে হয়েছিল ওই মহিলার। যখন জখম মহিলাকে এইমসের ট্রমা ইউনিটে ভর্তি করা হয়েছিল, তখন সেই গর্ভবতী ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক গুপ্তা। ডাক্তারেরা বলছেন আল্ট্রাসাউন্ড করার পর যখন দেখা যায় ভ্রূণ সুস্থ রয়েছে, তখন পরিবারকে গোটা বিষয়টি জানান হয় । এইমস (AIIMS)সূত্রে খবর, কয়েকদিন আগে মহিলাকে ভেন্টিলেশনের বাইরে রাখা হয়েছে। বর্তমানে নিজে থেকেই শ্বাস নিচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সন্তানের জন্ম হয়েছে সেই শিশুর মস্তিস্কের কোনও সমস্যা ভবিষ্যতে হতে পারে কিনা তা পরীক্ষা করে দেখবেন চিকিৎসকেরা।

 

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...