Thursday, May 14, 2026

নেহেরু বিদ্যাপীঠ জগদ্ধাত্রী পুজো কমিটির থিম ‘সম্প্রীতি’ ও ‘পরিবেশ’

Date:

Share post:

সুমন করাতি 

সম্প্রতি অশান্তির কারণে সংবাদ শিরোনামে উঠে আসে ভদ্রেশ্বর থানার (Bhadreshwar Police Station) অন্তর্গত চন্দননগরের তেলেনিপাড়া এলাকার নাম। সেই এলাকাতেই এবার তরুণ প্রজন্মের যুবকরা জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরিবেশ (Nature) বাঁচানোর ডাক দিচ্ছেন। চন্দননগরের সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো (Central Jagadhatri Puja) অনুমোদিত ভদ্রেশ্বর তেলেনিপাড়ার (Telenipara) নেহেরু বিদ্যাপীঠ জগদ্ধাত্রী পুজো কমিটির (Neheru Bidhyapith Jagadhatri Puja Committee) এবছরের পুজোর থিম, “সম্প্রীতি এবং পরিবেশ বাঁচাও”।

এই পুজো মন্ডপে মা জগদ্ধাত্রীর শাড়ি পুরোপুরি মাটি দিয়ে তৈরি হয়। মন্ডপে জগদ্ধাত্রীর অলৌকিক সাজকে নিপুণ হাতে সাজিয়ে তুলেছেন স্থানীয় খুদে শিল্পীরা। পাশাপাশি মাকে সোনার অলঙ্কারে সাজানো হয়। তেলেনিপাড়ার নেহেরু বিদ্যাপীঠ পুজোর কমিটি এবছর ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে। মহাষষ্ঠীর (Maha Sasthi) দিন থেকেই মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

পুজো কমিটি উদ্যোক্তারা জানাচ্ছেন, যুদ্ধ নয়। শান্তি এবং সম্প্রীতির পক্ষেই জোর সওয়াল করছেন তাঁরা। পাশাপাশি পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে জনসাধারণকে সচেতন করার বার্তাও দিয়েছেন পুজো উদ্যোক্তারা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...