Monday, April 27, 2026

সর্বশিক্ষা অভিযানে রাজ্যকে ৯৫৫ কোটি টাকা দিল কেন্দ্র, ১০০ দিনের বকেয়া নিয়ে সরব তৃণমূল

Date:

Share post:

মাস তিনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বকেয়া পাওনার দাবিতে সাক্ষাৎ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। দিয়েছিলেন মোদিকে বকেয়া পাওনার হিসেবও। তালিকায় ছিল ১০০ দিনের কাজ (!00 Days Work), সর্ব শিক্ষা অভিযান (Sarva Siksha Abhiyan) সহ একাধিক বিষয়। তবে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বকেয়ার একাংশ রাজ্যকে পাঠাল কেন্দ্র। রাজ্যকে ৯৫৫ কোটি টাকা বাংলাকে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। দীর্ঘ ৫ মাস টালবাহানার পর এই টাকা দিল কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সর্বশিক্ষা অভিযানের খরচ বাবদ এই টাকা দেওয়া হয়েছে। কিন্তু ১০০ দিনের টাকা বকেয়া নিয়ে কোনও কথা বলা হয়নি।

তবে এরপরই রাজ্যের তরফে নতুন শিক্ষানীতির (New Education Policy) চূড়ান্ত খসড়া (Final Draft) প্রকাশ করা হয়েছে। তাতে বেশিরভাগটাই কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতির সঙ্গে মিলে গিয়েছে বলে খবর। এই প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল ভবন, ক্লাসরুম তৈরি সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। কিন্তু, সমগ্র শিক্ষা মিশনের বকেয়া পাওনা বন্ধ থাকায় জেলাস্তরে নতুন শ্রেণি কক্ষ বা স্কুল নির্মাণের কাজ আটকে যায় বলে রাজ্যের তরফে জানানো হয়।

হিসেবের খতিয়ান প্রকাশ্যে আসার পর দেখা যায় শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাবদই পাওনার অঙ্ক সবমিলিয়ে মোট ১ লক্ষ ৯৬৮.৪৪ কোটি টাকা। সর্বশিক্ষা অভিযান প্রকল্পের জন্য ৯৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে রাজ্যের মূল দাবি ছিল, ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানো। কিন্তু সেই টাকা না পাওয়ায় কিছুটা ক্ষোভ থাকছেই। সূত্রের খবর, ১০০ দিনের টাকা আদায় না হলে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

তবে এদিন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ”১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকাল। তার আগে রাজ্য বিজেপি বলল, টাকা দেবেন না। কিন্তু কেন্দ্রের রিপোর্ট বলল কাজে ১ নম্বর বাংলা। এটা দেখেই বিজেপির বুক ফাটল। তাই টাকা আটকানো হল। দেখল বাংলা এক নম্বরে থাকলে ভোট পাবে না। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”

 

 

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...