Sunday, June 7, 2026

ভারতে নাশকতা চালাতে হাওয়ালায় টাকা পাঠিয়েছে দাউদ, চাঞ্চল্যকর রিপোর্ট এনআইএর

Date:

Share post:

ভারতে নাশকতা চালাতে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম(Dawood Ibrahim)। যেসব অভিযুক্তদের এই টাকা পাঠানো হয়েছিল বর্তমানে তারা জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ (NIA) হেফাজতে রয়েছে। সম্প্রতি মুম্বইয়ের(Mumbai) বিশেষ আদালতে এই সংক্রান্ত চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা সেখানেই প্রকাশ্যে এলো এই চাঞ্চল্যকর তথ্য।

এনআইএ-র তরফে যে চার্জশিট পেশ সেখানে অভিযুক্তদের তালিকায় রয়েছে, দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, আরিফ আবুবকর শেখ, সাব্বির আবুবকর শেখ, এবং মহম্মদ সেলিম কুরেসি। ডি কোম্পানির এই সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, এরা বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক এবং সংগঠিত আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেট চালিয়ে থাকে। ভারতের ডি কোম্পানির হয়ে কাজ করা তিনজনকে গত অগাস্ট মাসে গ্রেফতার করে এনআইএ। তাদের বিরুদ্ধে আদালতে পেশ করা চারসিকে বলা হয়েছে এই তিনজনকে বিপুল অংকের টাকা পাঠানো হয়েছিল হাওয়ালার মাধ্যমে। রাজনীতিবিদ, শিল্পপতি-সহ বিখ্যাত ব্যক্তিদের হত্যার জন্য আলাদা একটি শাখা গড়েছে দাউদের ডি-কোম্পানি। এর জন্য গোলা-বারুদ, অস্ত্রসস্ত্র কেনার কথা ছিল হাওয়ালায় পাঠানো টাকা দিয়ে।

এনআইএ-র দাবি, ধৃত আরিফ শেখ ও শাব্বির শেখকে পাকিস্তান (Pakistan) থেকে হাওয়ালার মাধ্যমে নগদ ২৫ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। যা দুবাই (Dubai) হয়ে মুম্বইতে এসেছিল। মনে করা হচ্ছিল দাউদ ইব্রাহিমের নির্দেশে ছোটা শাকিলের কাছ থেকে ওই অর্থ পেয়েছিল তিনজন। সন্ত্রাসবাদী হামলার জন্যই ওই অর্থ পাঠানো হয় বলে দাবি।

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...