Friday, June 26, 2026

দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়, CBI সিজার লিস্টে পার্থর মিডলম্যানের বাড়িতে দিলীপের দলিল ! 

Date:

Share post:

পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের (Prasanna Roy) বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে, সেই সিজার লিস্ট ইতিমধ্যে জমা দিয়েছে সিবিআই। তার আট নম্বর পয়েন্টে লেখা, সৌভিক মজুমদার (Souvik Majumder) এবং দিলীপকুমার ঘোষের মধ্যে ২০২২ সালের ২২ এপ্রিল হওয়া ডিড। দিলীপকুমার ঘোষ অর্থাৎ বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এসএসসি (SSC) ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত মিডলম্যানের বাড়িতে মিলেছে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কেনা জমির দলিল। সিবিআইয়ের সিজার লিস্টে এই তথ্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়।

ধৃত মিডলম্যানের সঙ্গে দিলীপ বাবুর কীসের সম্পর্ক? কেন পার্থর মিডলম্যানের বাড়িতে দিলীপের জমির দলিল। দলিলটি যে তাঁর, সেটা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষও। ওই মিডলম্যান যে দিলীপের পূর্ব পরিচিত তাও স্বীকার করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মিডলম্যান প্রসন্ন রায়। এখন তিনি জেলবন্দি। সিবিআই দাবি করেছে, মিডলম্যানদের মাধ্যমেই চাকরিপ্রার্থীদের থেকে টাকা তোলা হত। এবার ধৃত সেই মিডলম্যানের সঙ্গেই রাজ্য বিজেপির অন্যতম শীর্ষনেতার ঘনিষ্ঠতা সামনে আসায় রাজনৈতিক মহলে জোরচর্চা।

পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে, সেই সিজার লিস্ট ইতিমধ্যে জমা দিয়েছে সিবিআই। তার আট নম্বর পয়েন্টে লেখা, সৌভিক মজুমদার এবং দিলীপকুমার ঘোষের মধ্যে ২০২২ সালের ২২ এপ্রিল হওয়া ডিড। দিলীপকুমার ঘোষ অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সিবিআই সূত্রে দাবি, এটি দক্ষিণ ২৪ পরগনার একটি জমি কেনাবেচার ডিড। জমিটি সৌভিক মজুমদারের থেকে কিনেছেন দিলীপ ঘোষ। কিন্তু, দিলীপ ঘোষের জমি কেনার নথি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যানের বাড়িতে কেন? বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। প্রসন্ন রায়ের সঙ্গে পরিচিতির কথা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “আমার ওই কমপ্লেক্সে ফ্ল্যাট ছিল। ইলেকট্রিক কানেকশনের জন্য দলিল দিয়েছিলাম। আগে পরিচয় ছিল। ও যে অন্য কোনও কাজে যুক্ত, জানতাম না।” কিন্তু দিলীপ ঘোষের এমন স্বীকারোক্তিতে এতো সহজে চিড়ে যে ভিজবে না তা কার্যত স্পষ্ট।

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...