Sunday, May 17, 2026

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম‍‍্যাচে বড় জয় আর্জেন্তিনার

Date:

Share post:

বিশ্বকাপের আগেই বড় জয় পেল আর্জেন্তিনা। বুধবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৫-০ গোলে উড়িয়ে দিল নীল-সাদার দল। ম‍্যাচে গোল পেলেন অধিনায়ক লিওনেল মেসি। জোড়া গোল ডি’মারিয়ার। আর বাকি দুটি গোল করেন আলভারেজ এবং জোয়াকিম কোরেয়ার। বিরতির আগেই চার গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা।

বুধবার প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে মেসির দল। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে কার্যত দাঁড়াতেই পারল না আমিরশাহি। ম‍্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ। এরপর ২৫ এবং ৩৬ মিনিটে পর পর দু’টি গোল করে ব্যবধান বাড়ান  ডি’মারিয়া। এরপর ম‍্যাচের প্রথমার্ধে শেষের দিকে গোল করে আর্জেন্তিনিকে ৪-০ এগিয়ে দেন মেসি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে নীল-সাদার দাপট। যার ফলে ম‍্যাচের ৬০ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন জোয়াকিম কোরেয়ার। শেষমেশ ৫-০ গোলে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জেতে আর্জেন্তিনা। এই জয়ের ফলে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৬ ম‍্যাচ অপরাজিত থাকল মেসিরা।

২২ নভেম্বর বিশ্বকাপের অভিযান শুরু করবে মেসির দল। প্রতিপক্ষ সৌদি আরব।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...